নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে একটি বসত বাড়িতে আগুনে চার শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।
আহতরা হল- সিআইখোলা এলাকার আবদুর রহমানের মেয়ে জিমা (৪) ও খাদিজা (৭), নিজাম মিয়ার দুই ছেলে নিয়াজ (৬) ও মিরাজ (৪) এবং মিলন (২০)।
জানা গেছে, সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইখোলা এলাকাতে আবদুল কাইউম মিয়ার বাড়িতে রঙ ও কাঠমিস্ত্রী কাজ করার সময়ে ঐ চারশিশু খেলা করছিল। এসময় পাশে রঙ গলানোর সময়ে স্পিরিটের ওপর মোমবাতি পড়লে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঐ চার শিশু ও রঙ মিস্ত্রী মিলন দগ্ধ হয়। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
