পারাবত-৯ লঞ্চটিকে করেছে পুলিশ। এর আগে চাঁদপুরে দুর্ঘটনায় পতিত সুন্দরবন-৮ ও পারাবত-৯ লঞ্চের মাস্টারদের সনদের পাশাপাশি লঞ্চ দুটির সার্ভে সনদ এবং রুট পারমিট (চলাচলের বৈধতা) স্থগিত করা হয়েছে সমুদ্র অধিদপ্তর। ঘটনা তদন্তে সদরঘাটের সার্ভেয়ার (লঞ্চ পরিদর্শক) শাহারিয়ার হোসেনকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। এ ছাড়া, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মেরিন কোর্টে মামলার জন্য সংশ্লিষ্ট পরিদর্শককে নির্দেশ দেয়া হয়েছে।
সকাল ৯টার দিকে বরিশাল নৌ বন্দর থেকে পারাবত-৯ লঞ্চটি আটক করেছে পুলিশ। তবে লঞ্চের মাস্টার ও সুপারভাইজরসহ সবাই পালিয়ে যাওয়ায় কাউকে ধরা যায়নি বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান শামছুদ্দোহা খন্দকার মঙ্গলবার সাংবাদিকদের জানান, ঘটনার পরপরই সুন্দরবন-৮ ও পারাবত-৯ লঞ্চের রুট পারমিট (চলাচলের বৈধতা) স্থগিত করা হয়েছে।
আর সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলাম জানান, ঘটনা তদন্তে সদরঘাটের সার্ভেয়ার (লঞ্চ পরিদর্শক) শাহারিয়ার হোসেনকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। এ ছাড়া, দুটি নৌযানের মাস্টারদের সনদ এবং লঞ্চ দুটির সার্ভে সনদ ও নিবন্ধনও স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।
এই লঞ্চ দুর্ঘটনায় সমুদ্র পরিবহন অধিদপ্তরের মেরিন কোর্টে মামলার জন্য সংশ্লিষ্ট পরিদর্শককে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান ফখরুল।
সোমবার রাত দেড়টার দিকে চাঁদপুরের বড়স্টেশন মোলহেড এলাকায় মেঘনা নদীতে ঢাকা থেকে বরিশালগামী পারাবত-৯ নামের একটি লঞ্চ বরিশাল থেকে ঢাকামুখী সুন্দরবন-৮ লঞ্চে ধাক্কা দিলে ঘটনাস্থলে এক নারী নিহত হন। আহত হন আরো প্রায় ৩০ জন, যাদের দুজন পরে মারা গেছেন। ধাক্কায় সুন্দরবন-৮-এর দ্বিতীয় তলার কেবিন অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ঘটনায় সুন্দরবন-৮-এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কারণ জানতে চাইলে বিআইডব্লিউটিএর পরিচালক (ট্রাফিক) শফিকুল হক বলেন, ‘প্রাথমিকভাবে আমরা যতটুকু জানতে পেরেছি, তাতে উভয়েরই দোষ পাওয়া গেছে। তাই দুই লঞ্চের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হয়েছে।’
ঘটনাটি তদন্তে গঠিত কমিটিতে সমুদ্র পরিবহন অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট মো. মাইনুদ্দিন ও পরিদর্শক হাবিবুর রহমানকে সদস্য হিসেবে রাখা হয়েছে বলে বিআইডব্লিউটিএর চাঁদপুরের পরিদর্শক মো. মোবারক হোসেন জানিয়েছেন।
এ ঘটনায় সুন্দরবন লঞ্চ কর্তৃপক্ষ পারাবত-৯-এর বিরুদ্ধে চাঁদপুর সদর থানায় অভিযোগ করেছে বলে বরিশাল কোতয়ালি থানার ওসি সাখাওয়াত হোসেন জানিয়েছেন।
