রাসিকের দুই কাউন্সিলরের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৫, ১৯:৩১
 
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) দুই কাউন্সিলের বিরুদ্ধে থানায় নারী নির্যাতনের মামলা রেকর্ড হয়েছে। গত সোমবার দুপুরে নগরভবনে মেয়রের দপ্তরের সামনে ১৩ নম্বর ওয়ার্ড সিডিসি’র (কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটি) চেয়ারম্যানের শ্লীলতাহানি অভিযোগ ওঠে। এ ঘটনায় ঐদিনই ভুক্তভোগী নারী নগরীর বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেন। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করেছে। অভিযুক্তরা হলেন, রাসিকের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রবিউল আলম মিলু এবং ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টিটো। মঙ্গলবার মামলার রেকর্ডের সত্যতা স্বীকার করে নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি নূর হোসেন খন্দকার জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।