মহেশখালীর হোয়ানক টাইম বাজারে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আব্দুর রশিদ(৩৫)। তিনি পুইছড়া গ্রামের মৃত আবুল কালামের পুত্র ।
স্থানীয় সুত্র জানায়, ১৩জানুয়ারী সন্ধ্যা ৭টায় কালারমারছড়া পুলিশ ফাড়িঁর ইনচার্জ আবুল কালাম আযাদ এর নেতৃত্বে এক দল পুলিশ হোয়ানক ইউনিয়নের টাইম বাজার এলাকায় সম্প্রীতি জামিনে মুক্ত একাধিক মামলার আসামী আব্দুর রশিদকে গ্রেপ্তার করতে যায়। টাইম বাজারের পানের বাজার থেকে আব্দুর রশিদকে হাতকড়া পরিয়ে কাচাবাজারে গলিতে নিয়ে যায় পুলিশ।তাকে গ্রেপ্তারের সংবাদ পেয়ে আত্মীয়-স্বজনরা এগিয়ে আসলে পুলিশের সাথে সংর্ঘষ হয় হয়। এসময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হলে রশিদকে ছাড়িয়ে নিতে চেষ্টা করে এগিয়ে আসা লোকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়লে পুলিশের একটি গুলি রশিদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি বন্দুক ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
মহেশখালী থানায় সংবাদকর্মীরা লাশের ছবি তুলতে গেলে থানায় প্রবেশে বাধা দেয় পুলিশ। অবশ্য মহেশখালী থানার ওসি আলমগীর হোছেন জানিয়েছেন ভিন্ন কথা, তিনি জানা, সন্ত্রাসী রশিদকে গ্রেপ্তার করতে পুলিশ টাইম বাজার এলাকায় আসা মাত্র রশিদের বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ করে হামলা চালায় । এসময় তাদের গুলিতে গুলিবিদ্ব হয়ে রশিদ মারা যায়।
