চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাট উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজিব ওয়াজেদ জয়, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহের ব্যঙ্গচিত্র কম্পিউটারে সংরক্ষণ ও বিক্রির অভিযোগে নুরুজ্জামান মিলন (২২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ভোলাহাট উপজেলা বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত মিলন উপজেলার ইমামনগর আহম্মদপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ দেওয়ান কউসিক আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলাহাট বাজারে মিলনের কম্পিউটারের দোকানে অভিযান চালায় পুলিশ। এ সময় তার কম্পিউটারে ব্যাঙ্গ চিত্রগুলো পাওয়া যায়। পরে কম্পিউটারসহ মিলনকে আটক করা হয়। এ ঘটনায় ভোলাহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।
