চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপীর করা মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই পেলেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন। একই সঙ্গে দেশের বাইরে খেলতে যাওয়ার অনুমতি পেয়েছেন তিনি। বুধবার মহানগর হাকিম রাশেদ তালুকদার এই আদেশ দেন।
এর আগে সকালে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি ও দেশের বাইরে খেলতে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন রুবেল হোসেন।
নারী নির্যাতন দমন আইনে হ্যাপীর দায়ের করা মামলায় গ্রেফতার হওয়ার কারণে বিশ্বকাপ খেলা নিয়ে আশঙ্কার সৃষ্টি হয়েছিল। গত রবিবার তিনি জামিনে মুক্তি পান। আজ আদালতের আদেশের ফলে বিশ্বকাপ খেলতে আর বাধা থাকল না।
