বগুড়ার ইয়াকুবিয়া স্কুল মোড়ে এসএ পরিবহন ও এসএ টিভি অফিস ভবনে পরপর কয়েকটি ককটেল হামলা করেছে দুর্বত্তরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় একদল দুর্বৃত্ত মোটর সাইকেল নিয়ে এসে ভবনটি লক্ষ্য করে ৪/৫ টি ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে অফিস ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ককটেলে ভবনের দ্বিতীয় তলার জানালা ও বেলকুনির কাঁচ ভেঙে যায়। পাশেই মোতায়েনরত পুলিশ তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থলে হাজির হয়ে কয়েক রাউন্ড শর্ট গানের গুলি ছোঁড়ে। পরে পুলিশ ভবনের দ্বিতীয় তলা থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, পুলিশ হামলার পরপরই পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২ রাউন্ড রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে । এ ঘটনার পর পরই বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি হামলাকারীদের গ্রেফতার করে দৃস্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন।
