পুঁজিবাজারের সার্বিক মূল্য সূচক ও লেনদেন বুধবার আগের দিনের তুলনায় কমেছে। তথ্যে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৮ পয়েন্ট কমে ৪ হাজার ৯৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্য সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৮৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৯০ কোটি ৬৪ লাখ টাকার। যা আগের দিনের চেয়ে ১৪ কোটি ৩৩ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩০৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮১টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ারের।
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৫৬ পয়েন্ট কমে ১৫ হাজার ২০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৬ কোটি ১০ লাখ টাকার। যা আগের কর্মদিবসের চেয়ে ৪ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৪৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬২টির কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের।
