গাজীপুরে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৫, ১০:১৩




গাজীপুরে আখি আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় নিহত স্কুলছাত্রীর পিতা সাইফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর রাতে গাজীপুর মহানগরের উত্তর সালনা এলাকায় তাদের নিজ বাড়িতে।
স্থানীয়রা ও স্বজনরা জানায়, আখি আক্তার সালনা শাহ সুফি ফসি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী ছিল। ভোর রাত ৪টার দিকে দুর্বৃত্তরা তাদের বাড়িতে প্রবেশ করে আখি ও তার বাবা সাইফুল ইসলামকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আখি আক্তারকে মৃত ঘোষণা করে। এবং তার পিতা সাইফুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
গাজীপুর সদর হাসপাতালের ডিউটি ডাক্তার মো: রফিকুল ইসলাম জানান, নিহতের মাথা, কপালে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।