জয়পুরহাটে ২টি ট্রাক ও ১টি প্রাইভেটকারে আগুন

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৫, ১০:২৪



জয়পুরহাটে চান্দাহার নামক স্থানে ২টি ট্রাক ও ১টি প্রাইভেট কারে আগুন দিয়ে পুড়ে দিয়েছে অবরোধকারীরা।
জয়পুরহাট পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক জানান, বুধবার রাত সোয়া ১২টায় দিনাজপুরের ফুলবাড়ি থেকে একটি কয়লা বোঝাই ট্রাক ও হিলি থেকে একটি  মাছবাহী ট্রাক এবং একটি প্রাইভেটকার সান্তাহার অভিমুখে যাওয়ার পথে  জয়পুরহাট-আক্কেলপুর সড়কের  সদর থানার চান্দাহার নামক স্থানে পৌঁছলে অবরোধকারীরা রাস্তায় গাছের গুড়ি ফেলে পথরোধ করে ওই গাড়ী গুলোতে আগুন লেগে দেয়। ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর থেকে জনমনে আতঙ্ক বেড়ে গেছে।