মেহেরপুরে বিএনপি-জামায়াতের ১৩ কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক কারা হয়। এর মধ্যে সদর থানায় ৪জন, মুজিবনর থানায় ৩ জন এবং গাংনী থানায় ৬ জনকে আটক করা হয়।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ জানান, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এদের আটক করা হয়েছে। কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।
এদিকে অবরোধের প্রথম দিন থেকেই আন্তঃজেলা ও দুরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। পুলিশি প্রহরায় কয়েকটি পরিবহন চলাচল করলেও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করছে না। তবে সড়কগুলোতে নছিমনসহ স্যালো ইঞ্জিন চালিত যানবাহন চলাচল করছে।
