মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় রড-সিমেন্ট বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ঐ ট্রাকের চালক ও তার সহকারী আহত হয়েছেন। বৃহষ্পতিবার ভোর ৫টায় উপজেলার ভূয়াই বাজারের কাছে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার ভোর ভৈরব থেকে বিয়ানীবাজার যাবার পথে রড-সিমেন্ট বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৬-০৯৫০) উপজেলার ভূয়াই বাজারের কাছে পৌঁছুলে হরতাল সমর্থকরা ট্রাকটিতে অগ্নি-সংযোগ করে। ফলে ইঞ্জিনসহ কেবিনের অংশ সম্পূর্নরুপে পুড়ে যায়। ভূয়াই ফাঁড়ি পুলিশ তাৎক্ষনিক ভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ট্রাক চালক রফিকুল ইসলাম (৫২) ও তার সহকারী আলমগীর হোসেন (২৫) আহত হন। তাদের কুলাউড়া হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে।
কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
