মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ২২ জন আহত হয়েছেন। স্থানীয় সয়ম বৃহস্পতিবার ভোরে একটি পর্যটন বাস মোড় নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
স্টার পত্রিকা জানিয়েছে, গাড়ির চালক রাস্তায় পড়ে থাকা একটি টায়ার এড়াতে গেলে বাসটি খাদে পড়ে উল্টে যায়। এতে বাসটিতে আগুন ধরে যায়।
এই ঘটনায় বাসের দুই আরোহী অক্ষত অবস্থায় বের হতে সক্ষম হয়।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেরনামা পুলিশের উদ্ধৃতি দিয়ে জানায়, সব যাত্রীই ছিল মালয়েশিয়ার। ১৫ জনই গুরুতর আহত হয়েছে। খবর এএফপি’র।
উত্তর-দক্ষিণাঞ্চলীয় মহাসড়কের তাপাহ এলাকার কাছে স্থানীয় সময় রাত ১ টায় এ দুর্ঘটনা ঘটে। বাসটির গন্তব্য ছিল পার্বত্যাঞ্চলীয় একটি পর্যটন কেন্দ্রে।
