নোয়াখালীতে অবরোধ ও হরতালে বিভিন্ন সহিংস ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও জামায়াত-শিবিরের ২৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে বিএনপির ২৫ জন ও জামায়াত-শিবিরের দুইজন।
নোয়াখালীর পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ জানান, গ্রেফতারকৃতরা সহিংস ঘটনায় দায়েরকৃত মামলার আসামি।
এদিকে জেলায় ২০ দলের ঢিলেঢালা হরতাল পালিত হচ্ছে। জেলা শহরে হালকা যানবাহান চলাচলা করছে। তবে দূরপাল্লার যানবাহান চলাচল কম। সকালে জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ডে পিকেটাররা একটি সিএনজি অটোরিক্সায় আগ্নি-সংযোগ করে। জজকোর্ট সড়কে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করে শ্রমিক দল। পরে পুলিশ আসতে দেখে মিছিলকারীরা দ্রুত স্থান ত্যাগ করে।
