জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম পাথরেরচরে মাটির নিচ থেকে রাইফেলের ৩৭৮২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এসব গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পাথরেরচর গ্রামে মাটি কাটার সময় শ্রমিকরা গুলিগুলো দেখতে পায়। তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে গুলিগুলো উদ্ধার করে। এগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারণা করা হচ্ছে।
