পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বহাল নিষিদ্ধ আজমল

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৫, ১৯:৫৯
 
 
নিষিদ্ধ হওয়া স্পিনার সাঈদ আজমলকে কেন্দ্রীয় চুক্তিতে বহাল রেখেছে পাকিস্তান ক্রিকেট কর্তৃপক্ষ। ঘোষিত চুক্তির তালিকায় জায়গা পেয়েছেন দুই নতুন মুখ ফাস্ট বোলার সোহেল খানও লেগ স্পিনার ইয়াসির শাহও।
 
অবৈধ বোলিং অ্যাকশনের কারণে গত বছর সেপ্টেম্বর মাস থেকে নিষিদ্ধ থাকা ৩৭ বছর বয়সি আজমল আগামী ২৪ ফেব্রুয়ারি ভারতের চেন্নাইয়ে পুনরায় বোলিং অ্যাকশন পরীক্ষা দেবেন।
 
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, কেন্দ্রীয় চুক্তির মেয়াদ হবে চলতি বছর জানুয়ারী থেকে ৩১ মার্চ পর্যন্ত।
 
‘এ’ ক্যাটাগরিতে আজমল ছাড়াও রয়েছেন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক মিসবাহ উল হক, ই্উনুস খান, মোহাম্মদ হাফিজ, শহিদ আফ্রিদি ও জুনাইদ খান।