ফেনীতে দূর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরনে মিরাজ (৩২) নামে এক ট্রাক ড্রাইভার গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর পাগলামিয়া সড়কের মাথায় এ ঘটনা ঘটে।
ফেনী জেলা সদর হাসপাতাল ও রোগী সূত্রে জানা জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর পাগলামিয়া সড়কের মাথায় পৌঁছলে দূর্বৃত্তরা গাড়ীতে দুটি ককটেল নিক্ষেপ করে। এ সময় দূর্বৃত্তরা গাড়ীতে উঠে ড্রাইভার মিরাজ (৩২) কে মাথায় লাঠি দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। ককটেল নিক্ষেপে ও মাথায় লাঠি দিয়ে আঘাত করায় ট্রাক ড্রাইভার মিরাজ (৩২) গুরুতর আহত হয়। তাকে দ্রুত একজন সিএনজি ড্রাইভার উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতাল নিয়ে আসে।
ফেনী জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আবু তাহের জানান, ককটেল বিস্ফোরনে তার হাতের কবজি ও পেটে চামড়া উঠে ক্ষতিগ্রস্থ হয়। তাকে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ড্রাইভার মিরাজের বাড়ি ভোলায়।
