ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে ৫-১ গোলে হেরেছে বাংলাদেশ। সিঙ্গাপুরে শনিবার সকালে খেলাটি অনুষ্ঠিত হয়।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই মিয়াজাকি সুনিয়ার গোলে এগিয়ে যায় জাপান। ১১ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করে জাপান। ১৮ ও ২২ মিনিটের মাথায় আরও দুটি গোলের সুবাদে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় জাপানিরা। ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। ৪৪তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন সুনিয়া। ৪৪ মিনিটের বাংলাদেশের পক্ষে স্বান্তনা সূচক গোলটি করেন মামুনুর রহমান চয়ন।
