জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র অনিন্দ্য মজুমদারকে ‘গুগল’ হেড কোয়ার্টারে সফট্ওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পেয়েছেন। এ কারণে তাকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
উপাচার্য বলেন, অনিন্দ্যর এ গৌরবময় চাকরি লাভে বিশ্ববিদ্যালয় পরিবারও আন্দন্দিত। এ চাকরি লাভে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ তথা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও পরিচিতি বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, অনিন্দ্য কর্মক্ষেত্রে সাফল্য লাভের মাধ্যমে নিজের যোগ্যতা ও দক্ষতা আরো বৃদ্ধি করতে পারবে।
উপাচার্য দেশে-বিদেশে বিভিন্ন সফট্ওয়্যার প্রোগ্রামিং এ অনিন্দ্য মজুমদারের সাফল্য স্মরণ করেন এবং ভবিষ্যতে তার আরো সাফল্য কামনা করেন।
