ইংলিশ প্রিমিয়ার লিগে ভিলা পার্কের ম্যাচে লিভারপুল ২-০ গোলে জয় পেয়েছে। খেলায় লিভারপুলের পক্ষে একটি করে গোল করেন ফাবিও বোরিনি ও রিকি ল্যাম্বার্ট।
২৪তম মিনিটে প্রথম গোলটি করেন বোরিনি। দ্বিতীয়ার্ধে লিভারপুলের রক্ষণভাগে বেশ চাপ তৈরি করে অ্যাস্টন ভিলা। তবে একাধিক আক্রমণ করলেও সুযোগ কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। ৭৯তম মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন লিভারপুলের ল্যাম্বার্ট।
এই জয়ে ২২ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে আপাতত সপ্তম স্থানে উঠে এসেছে লিভারপুল। সমান ম্যাচে অ্যাস্টনের পয়েন্ট ২২।
দিনের আরেক ম্যাচে সোয়ানসি সিটিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে চেলসি। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৫২। অন্য ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ২-০ গোলে হারিয়েছে কিউপিআরকে। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৪০।