হামলা নিয়ে ভারত পাকিস্তানের পরস্পর বিরোধী বক্তব্য

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২১

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বুধবার পাকিস্তানি ৩টি যুদ্ধ বিমান প্রবেশ করেছে বলে দাবি করেছে ভারত। ভারতের দাবি, তাড়া খেয়ে পাকিস্তানের এসব যুদ্ধবিমান পালাতে বাধ্য হয়। 

অন্যদিকে পাকিস্তান দাবি করছে, তারা ভারতের দুইটি জেট বিমান ভূপাতিত করেছে। আটক করেছে জেট বিমানের এক পাইলটককে। 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার কাশ্মীরে ভারতের দুইটি বিমানকে গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান। সেই সঙ্গে আটক করা হয়েছে বিমানের এক পাইলটকে। 

বিবিসির খবরে বলা হয়েছে, গুলিতে ভূপাতিত করা ভারতের একটি বিমান পাকিস্তানের অংশে পড়েছে। অন্যটি পড়েছে ভারতে। 

তবে ভারতের দাবি তাদের কোন পাইলটকে আটক করেনি পাকিস্তান। এছাড়া পাকিস্তান হামলা চালিয়ে দুই বিমান ভূপাতিতের যে দাবি করছে তা অস্বীকার করেছে।

অন্যদিকে ভারতও দাবি করেছে, পাকিস্তানের একটি বিমান ভূপাতিত করেছে তারা। পাকিস্তানও ভারতের এমন দাবিকে অস্বীকার করেছে।

আরো পড়ুন: পাকিস্তানের হামলা নয়, পাইলটদের ভূলে দুর্ঘটনা ঘটেছে: ভারত 

গতকাল (মঙ্গলবার) ‘লাইন অব কন্ট্রোল’ অতিক্রম করে পাকিস্তানের সীমানার ভেতরে বালাকোটে হামলা চালিয়েছে ভারতীয় সেনা। ভারতের দাবি, হামলায় ৩০০ জঙ্গি নিহত হয়েছে। কিন্তু পাকিস্তান ভারতের দাবি অস্বীকার করে জানায়, হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বরং তাড়া খেয়ে পালিয়েছে ভারতের বিমান বাহিনী। সূত্র: বিবিসি, আল-জাজিরা, এএফপি, এনডিটিভি। 

ইত্তেফাক/এসআর