বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বড় হুমকি ভারত-দক্ষিণ আফ্রিকা

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৫, ১৯:০৮
 
 
ভারত ও দক্ষিণ আফ্রিকা আসন্ন বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জন্য বড় হুমকি বলে মনে করছেন সাবেক অসি অধিনায়ক ইয়ান চ্যাপেল। চ্যাপেল বলেন, ১৪ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া বিশ্বকাপে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়াকে কঠিন প্রতিদ্বন্দিতার মুখোমুখি হতে হবে।
 
দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় নিজের কলামে চ্যাপেল লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার সামনে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ আসবে ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছ থেকে। আর ব্রেন্ডন ম্যাককালামের আগ্রাসী নেতৃত্বে নিউজিল্যান্ড হবে টুর্নামেন্টের ডার্ক হর্স।’
 

তিনি বলেন, ‘সব দিক থেকেই অস্ট্রেলিয়া সুপার পাওয়ার। তবে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন-আপ এবং একইভাবে দক্ষিণ আফ্রিকার পেস বোলিং আক্রমণ ও ব্যাটিং দুটিই শক্তিশালী। অস্ট্রেলিয়ার বড় মাঠে তাদের ফিল্ডিং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’