রাজধানীর মতিঝিল এলাকায় জনতা ব্যাংকের একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর দেড়টার দিকে মতিঝিল মধুমিতা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
পুলিশ জানায়, জনতা ব্যাংকের স্টাফ বাসটি মধুমিতা সিনেমা হলের সামনে দাঁড়িয়ে ছিল। দুপুরে দুর্বৃত্তরা বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
