মুক্তিপণের টাকা দিয়েও মালয়েশিয়ায় নির্যাতনে মরল মহেশখালীর যুবক

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৫, ২০:৪০
 
মালয়েশিয়ায় মুক্তিপণের টাকা দিয়েও রক্ষা পেল না মহেশখালীর যুবক।মানব পাচারের শিকার হয়ে দালালের নির্যাতনে হাসপাতালে মারা যান মহেশখালীর মনজুর আলম (২৭)। তিনি মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গা পাড়া গ্রামের আকতার কামালের পুত্র।
এলাকাবাসীদের ভাষ্য মতে, নির্মাণ শ্রমিক মনজুর গত নভেম্বরে ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহীর পাড়া গ্রামের কবির আহাম্মদের পুত্র জাফর আলম এর বাড়িতে কাজ নেয়। মনজুরকে প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ায়
 পাচার করে দেয় জাফর । পাচারের ১৭দিন পর ফারুক নামে এক বন্ধুকে ফোন করে মনজুর কান্না জড়িত কণ্ঠে জানায়, আমাকে জাফর আলম সাগর পথে মালয়েশিয়ায় পাঠিয়েছে। মা বাবাকে বলিও জাফরকে একলক্ষ ৬০ হাজার টাকা দিতে। বাবা আকতার কামাল ও মা মরতুজা বেগম তাদের জমি বিক্রি করে আর উচ্চ সুধে টাকা ধার নিয়ে স্থানীয় লোকজনের সামনে গত ১৫ ডিসেম্বর জাফর আলমকে একলক্ষ ৮০হাজার টাকা প্রদান করে।
 ২০ডিসেম্বর নুরুল আলম মনজুরকে একটি হাসপাতালে ভর্তি করলে ২৩শে ডিসেম্বর  মনজুর মারা যায়।
এদিকে দালালের নিকট  টাকা ফেরত্ চেয়ে স্থানীয় ইউপির গ্রাম্য আদালতে ৬ জানুয়ারি মনজুরের পিতা আকতার কামাল একটি অভিযোগ দায়ের করেছে।
 দালাল জাফর আলম জানান, আমি মহেশখালীর বিভিন্ন এলাকা থেকে ২শ থেকে ৩শত লোক সাগর পথে মালয়েশিয়া পাঠিয়েছি। তাজিয়াকাটার দালালকে টাকা পরিশোধ করেছে।