বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে উদযাপিত হলো বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এসএ টিভির দ্বিতীয় বর্ষপূর্তি। এ উপলক্ষে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে জমকালো অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশী কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ দেশের সঙ্গে প্রবাসের সেতুবন্ধন রচনায় এসএ টিভির অগ্রণী ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান ফুল দিয়ে এসএ টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বিশাল আকৃতির কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠান উপলক্ষে বর্ণিলভাবে সাজানো হয় বাংলাদেশ প্লাজা মিলনায়তন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, নিউজার্সির কাউন্সিলম্যান ও বিজ্ঞানী ড. নূরন নবী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতা ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, বিএনপি নেতা ও নবাবগঞ্জ সমিতির সভাপতি মো. গিয়াস উদ্দিন, যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতা শরাফত হোসেন বাবু, জসিম উদ্দিন ভূঁইয়া।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী শামসুল হক, কৌশিক আহমেদ, নাজমুল আহসান, লাবলু আনসার, মাহফুজুর রহমান, শরীফ সাহাবউদ্দিন, ফরিদ আলম, আবু তাহের, ডা. ওয়াজেদ এ খান, রতন তালুকদার, মীর-ই ওয়াজেদ শিবলী, নিহার সিদ্দিকী, এনামুর রেজা দিপু, মোহাম্মদ সাঈদ, জাভেদ খসরু, মিজানুর রহমান, সালাহউদ্দিন আহমেদ, আশরাফুল হাসান বুলবুল, সন্্জীবন কুমার, হাসানুজ্জামান সাকী, সাদিয়া খন্দকার, তাওহীদুল ইসলাম, ইমরান আনসারী, আলী ইউসূফ, মোহাম্মদ কাশেম, রিমন ইসলাম, রিজু মোহাম্মদ ও সাজ্জাদ হোসাইন, ইলিয়াস খসরু, শিবলী চৌধুরী কয়েস, আনোয়ার হোসেন বাবু, জাকির হোসেন জাহিদ, চিত্রশিল্পী টিপু আলম প্রমূখ।
কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিক এটর্নি মঈন চৌধুরী, নিউইর্কের বাংলাদেশী বংশোদ্ভ‚ত পুলিশ অফিসার জামিল সারওয়ার জনি, নরসিংদী সমিতির সহ-সভাপতি আহসান হাবিব, সিলেট সদর সমিতির নেতা ও তরুণ ব্যবসায়ী জয়দেব দে জয়, বিক্রমপুর-মুন্সীগঞ্জ সমিতির উপদেষ্টা এমএ সিদ্দিক পল্লব, আইটি বিশেষজ্ঞ জিরো সেলিম, সাংস্কৃতিক কর্মী নুসরাত তন্বী প্রমূখ।
অনুষ্ঠানে অতিথিরা এসএ টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জ্ঞাপন করেন। পাশাপাশি এসএ টিভির উত্তর আমেরিকায় কার্যক্রম বিস্তৃত এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, নিউইয়র্ক থেকে শিগগিরই বার্তা ও বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে এসএ টিভি। জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মাধ্যমে এসএ টিভি উত্তর আমেরিকায় তাদের কার্যক্রম শুরুর আগমনী বার্তা পৌঁছে দিলো প্রবাসী বাংলাদেশীদের কাছে।
