ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উস্কানি দেয়ার মামলায় দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ফটো সাংবাদিক মজিদ খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার দুপুরে ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মো. আরিফুজ্জামান এই আদেশ দেন।
গত বছরের ৯ অক্টোবর এ্যাভোকেট বনি আমিন বাকলাই বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তাদের দুজনের বিরুদ্ধে সমন জারি করে। কিন্তু পরপর দুটি তারিখে তারা আদালতে হাজির হননি। আজ পূর্ব নির্ধারিত তারিখে মামলার বাদী বিষয়টি আদালতের নজরে আনলে আদালত এ আদেশ দেন।
