নোয়াখালীতে কুরিয়ার সার্ভিসের গাড়িতে আগুন

আপডেট : ২২ জানুয়ারি ২০১৫, ১৫:৩৬
নোয়াখালীতে সদর উপজেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে মাইজদীর প্রধান সড়কে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
কুরিয়ার সার্ভিসের স্থানীয় ম্যানেজার রাজু জনান, অফিসের সামনের সড়কে কুরিয়ার সার্ভিসের নিজস্ব গাড়িতে কর্মচারীরা ডকুমেন্ট ও পার্সেল উঠাচ্ছিল। এসময় দুর্বৃত্তরা গাড়িয় সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। প্রথমে কুরিয়ার সার্ভিসের কর্মচারী ও স্থানীয়রা এবং পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভায়। আগুনে গাড়ির সামনের অংশ পুড়ে গেলেও ডকুমেন্ট ও পার্সেলের কোনো ক্ষতি হয়নি।
এদিকে বুধবার রাতে পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১০ কর্মীকে গ্রেফতার করে। এদের মধ্যে সাতজন বিএনপির ও তিনজন জামায়াতের কর্মী রয়েছে।
নোয়াখালী জেলার পুলিশ সুপার ইলিয়াছ শরীফ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অবরোধ ও হরতালে সহিংসতার অভিযোগে মামলা রয়েছে।