ডিএসই জানিয়েছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচালনা পর্ষদ কোম্পানিটির শেয়ারের ফেসভ্যালু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিটির ফেসভ্যালু ১০০ টাকার পরিবর্তে ১০ টাকা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩ ফেব্রুয়ারি।
