নরওয়ের তরুণ প্রতিশ্রুতিশীল তারকা মার্তিন ওদেগার্দকে ৩০ লাখ ইউরো’র বিনিময়ে দলে ভেড়ালো রিয়াল মাদ্রিদ।
ওদেগার্দ বাঁ পায়ের খেলোয়াড়। আর খেলার কৌশল-ভঙ্গিও দেখতে মেসির মতো। আর এ কারণেই অনেকেই ওদেগার্দকে বার্সেলোনা ও আর্জেন্টিনার তারকা লিওনেল মেসির সঙ্গে তুলনা করে থাকেন।
ক্লাবটির ওয়েবসাইট সূত্রে জানা গেছে, নরওয়ের ১৬ বছর বয়সী এই ফুটবলারকে বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে আনা হবে।
মার্তিন ওদেগার্দ ১৫ বছর বয়সে ২০১৪ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষিক্ত হন। তিনি ক্লাবটির 'বি' দলের হয়ে স্পেন অভিযান শুরু করবেন।
উল্লেখ্য, গত বছর পেশাদার ফুটবলে পা রাখার পরই ওদেগার্দ নরওয়ের প্রিমিয়ার লিগে সর্বকনিষ্ঠ গোলদাতা হয়ে সবার নজরে আসেন।
