মরশুমের প্রথম গ্র্যান্ড স্ল্যামেই হোঁচট খেলেন ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা৷ অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা ডাবলসে দ্বিতীয় রাউন্ডেই থেমে গেল সানিয়ার দৌড়৷ চিনা তাইপের সু-উই সিইকে নিয়ে শুক্রবার অবাছাই কানাডিয়ান ও পোলিশ জুটির কাছে স্ট্রেট সেটে হারেন সানিয়া৷ নতুন পার্টনার নিয়ে তিনি হারের শিকার হোলেন।
কেরিয়ারের সেরা ডাবলস র্যাঙ্কিং নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে নেমছিলেন সানিয়া৷ কিন্তু মরশুমের প্রথম গ্র্যান্ড স্ল্যামের দ্বিতীয় রাউন্ডে হেরে বছরের শুরুটা ভালো হল না তার৷ বৃহস্পতিবার প্রথম রাউন্ডের আর্জেন্তিনা-সুইস জুটির বিরুদ্ধে সহজ জয় পেলেও এদিন স্ট্রেট সেটে হেরে মহিলা ডাবলস থেকে বিদায় নেন৷
