প্রথম সেট হেরেও ম্যাচে ফিরে এসে অস্ট্রেলিয়ান ওপেনের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলেন বিশ্বের এক নম্বর সেরেনা উইলিয়ামস৷ র্যাঙ্কিং-এ তার থেকে অনেকটাই পিছিয়ে থাকা এলিনা শ্বিতোলিনা এদিন প্রথম সেট ৪-৬ গেমে জিতে সবাইকে চমকে দিয়েছিলেন৷ কিন্তু বাকি ম্যাচে সেটা ধরে রাখতে ব্যর্থ হন তিনি৷ দ্বিতীয় সেট ৬-২ গেমে জেতার পর তৃতীয় সেটে প্রতিদ্বন্দ্বীকে দাঁড়াতেই দেননি সেরেনা৷ কিন্তু ম্যাচ শেষে বিপক্ষের প্রশংসা করতে ভোলেননি তিনি৷ শীর্ষ বাছাই সেরেনা বলেন, ও ক্রমাগত জয় পেয়েই যাচ্ছিল৷ আমার কিছু করার ছিল না৷ তবে ম্যাচটা আমি বেশ উপভোগ করেছি৷
