আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজায় রবিবার স্থানীয় সময় বাদ আসর পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে অনুষ্ঠিত হয়। কোকোর জ্যেষ্ঠ সহোদর বিএনপি’র সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন। জানাজায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
অন্যান্যের মধ্যে মেয়র লুত্ফর রহমান,জামায়াতের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক,বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি সাইস্তা চৌধুরী কুদ্দুছ, এম এ মালেক,সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ, তারেক রহমানের মানবাধিকার উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম প্রমুখ ছিলেন। তারেক রহমান জানাজা শেষে কান্নাজড়িত কণ্ঠে তার আদরের ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া চান। তার মা বেগম খালেদা জিয়ার জন্য দেয়া চান। চলমান আন্দোলনে নিহতদের জন্য দোয়া চান।
