বিশ্বফুটবলের মতো এখন ক্রিকেটাররাও বড় বড় ইভেন্টের আগে চুলের নতুন ছাঁট নিয়ে হাজির হচ্ছেন ভক্ত-সমর্থকদের মাঝে।
এবার বাংলাদেশের ক্রিকেট প্রাণ সাকিব আল হাসান বিশ্বকাপ উপলক্ষে নতুন চুলের ছাঁট দিয়েছেন। আর চুলের নতুন স্টাইলের ছবি তুলে বিশ্বসেরা এ অলরাউন্ডার পোস্ট করেছেন তার ফেসবুকে পেজে।
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট আসর বিগব্যাশে খেলতে সেখানে আগে থেকেই অবস্থান করছেন সাকিব।
