ভারতে ট্রেন দুর্ঘটনায় একই পরিবারের ১২ জন নিহত

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৫, ১৯:৩৫
 
ভারতের হরিয়ানা রাজ্যে এক ট্রেন দুর্ঘটনায় একই পরিবারের চার শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। ঘন কুয়াশার মধ্যে ট্রেনটি একটি ছোট ইঞ্জিনচালিত যানকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
যাত্রীবাহী একটি ট্রেন হরিয়ানা রাজ্যের হিসার জেলায় লেভেল ক্রসিং এ থাকা যানটিকে আঘাত  করে। জেলাটির রেল পুলিশ জানিয়েছে, ট্রেনটি পাঞ্জাবের ধুরি থেকে হরিয়ানার সির্সা অভিমুখে যাচ্ছিল। পরিবারটির সদস্যরা একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। দুর্ঘটনায় আরো যে তিনজন আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া