কানাডার নাগরিকরা মাত্র ২৫ ডলারেই পাবেন ‘বয়ফ্রেন্ড’! প্রেমিকাকে টেক্সট মেসেজ, ফোনকল এবং হাতে লেখা পোস্টকার্ডও পাঠাবে এই প্রেমিক। তবে বাস্তবের রক্ত-মাংসের কোনো মানুষ নয়, ডিজিটাল একটি অ্যাপ এই কাজ করবে। ২৫ ডলার দামের স্মার্টফোন অ্যাপটির নাম ‘ইনভিজিবল বয়ফ্রেন্ড’।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবলের প্রতিবেদন অনুযায়ী দ্য বেঙ্গলি টাইমস ডটকম থেকে জানা যায়, ‘ইনভিজিবল বয়ফ্রেন্ড’ নির্মাতারা অ্যাপটির প্রথম নমুনা ‘ইনভিজিবল গার্লফ্রেন্ড’ দেখিয়েছিলেন ২০১৩ সালে। কারও সঙ্গে ভালোভাসার সম্পর্কে থাকার ভ্রম তৈরি করার জন্য নয়, বরং অ্যাপটি দীর্ঘদিন প্রেমের সম্পর্ক নেই এমন ব্যক্তিদের কাজে আসবে বলে দাবি নির্মাতাদের। পছন্দের কারও সঙ্গে কথা বলার ‘প্র্যাকটিস’ করতে অ্যাপটি ব্যবহার করা যাবে বলে মনে করছেন তারা।
অ্যাপটির পুরো সেবার মাসিক খরচ ২৫ ডলার। এই প্যাকেজের মধ্যে পাওয়া যাবে একশ’ টেক্সট মেসেজ, ১০টি ভয়েস মেইল আর একটি হাতে লেখা পোস্টকার্ড। অ্যাপটি বেটা পর্যায়ে থাকায় প্রথম ১০টি মেসেজ পাওয়া যাবে বিনা খরচায়।
