কিছুক্ষণের জন্য বন্ধ ফেসবুক

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৫, ১৮:১৭
 
কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গিয়েছিল ফেসবুক। বাংলাদেশসহ বিভিন্ন দেশে ফেসবুক সাইটে ঢোকা যাচ্ছিল না। বাংলাদেশ সময় দুপুর ১২টার কিছু সময় পর থেকে সমস্যা দেখা যাচ্ছিল। বেলা একটা ১০মিনিট থেকে ফেসবুক আবার স্বাভাবিক হয়ে যায়।
এনবিসির খবরে বলা হয়েছে, ফেসবুক ও ইনস্টাগ্রামসহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম কিছুক্ষণের জন্য অফলাইন হয়ে গিয়েছিল। যুক্তরাষ্ট্র, এশিয়া, অস্ট্রেলিয়া, ও ইউরোপে এই সমস্যা দেখা গিয়েছে।
ইনস্টাগ্রাম তাদের টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে, তারা সমস্যায় পড়েছে। এখন তা সমাধানে চেষ্টা করছে।
এছাড়াও ডেটিং সার্ভিস টিন্ডার, এওএল’র ইনস্ট্যান্ট ম্যাসেঞ্জোর এইম ও ইনস্ট্যান্ট মেসেজিং সাইট হিপ চ্যাট অফলাইনের অভিযোগ করেছেন ব্যবহারকারীরা।
 
IMG0
 
প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানিয়েছে, মালয়েশিয়ান হ্যাকার গ্রুপ লিজার্ড স্কোয়াড ফেইসবুক, ইনস্টাগ্রামসহ পাঁচটি সোশ্যাল নেটওয়ার্ক সাইট হ্যাক করার দাবি করেছে। এক টুইটার বার্তায় তারা এই দাবি জানায়।