বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের টিকিট শেষ হয়ে গেছে বলে জানিয়েছে বাফুফে। ২৯ জানুয়ারি বিকাল ৫টায় সিলেট স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ এবং মালয়েশিয়া মুখোমুখি হবে। এই ম্যাচের টিকিট ছাড়ার সাথে সাথেই সব বিক্রি হয়ে গেছে বলে বাফুফে সিলেটের বরাত দিয়ে জানিয়েছে। ১৭ হাজার টিকিট ছাড়া হয়েছিল। উদ্বোধনী ম্যাচ এছাড়াও অন্য ম্যাচের টিকিটের চাহিদা রয়েছে।
