ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড় মনে করেন এবারের বিশ্বকাপটি মাহেন্দ্র সিং ধোনির দলের জন্য চ্যালেঞ্জ হবে। তিনি বলেন, ‘বিশ্বকাপটা ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এটা সহজ হবে না। কেননা ভিন্ন পরিবেশে খেলতে হবে তাদের।’
সম্প্রতি অস্ট্রেলিয়ার সঙ্গে চার ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিক দেশের উইকেটগুলো কিছুটা মন্থর প্রকৃতির দেখা গেছে। ব্যাপারটাকে ‘আশ্চর্য’ হিসেবে দেখছেন দ্রাবিড়। তার মতে বিশ্বকাপেও উইকেটগুলো একই আচরণ করলে ভারতের শক্তিশালী স্পিন আক্রমণ সাহায্য পাবে। দ্রাবিড় বলেন, ‘টেস্ট সিরিজে যেমনটা দেখেছি বিশ্বকাপেও উইকেটগুলো এমন মন্থর থাকলে ভারত সুবিধা পাবে। তখন স্পিনারদের মিশ্রণে বোলিং লাইন-আপ গড়া যাবে। দু’জন এমনকি তিনজন স্পিনার নিয়েও খেলা যাবে।’ —এনডিটিভি।
