১৯৮১ সালের পর থেকে গ্যাস ব্যালুনে করে কেউই প্রশান্ত মহাসাগর অতিক্রম করে নাই। খবর বিবিসি’র।
অ্যালিস্টার লেইটডের প্রতিবেদনের বলা হয়েছে, দুই পাইলট একটি হিলিয়াম বেলুনে ভ্রমণ করে প্রশান্ত মহাসাগর অতিক্রমের পর উড্ডয়নের ক্ষেত্রে বিশ্বের দূরত্বের রেকর্ডটি ছাড়িয়ে গেছে।
বৃহস্পতিবার ঈগল টিম টুইটারে লিখেন, বেলুনচারীরা নতুন রেকর্ড গড়ার জন্য প্রয়োজনীয় দূরত্ব ৫,২৬০ মাইল বা ৮,৪৬৫ কি.মি অতিক্রম করে ৫,২৬১ মাইল বা ৮,৪৬৭ কি.মি’র নতুন রেকর্ড গড়েছে।
বেলুনচারী মার্কিন ট্রোয় ব্যাডলে এবং রাশিয়ান লিওনিড টিউখিয়্যাভ নতুন রেকর্ড গড়ার প্রত্যাশা করেছিলেন।
দুই বেলুনচারী তাদের ‘টু-ঈগলস’ করে রবিবার জাপান ছাড়ে এবং কানাডা বা আমেরিকায় অবতরণের লক্ষ্যস্থির করেন।
