রোনালদোহীন রিয়ালকে আবারো হারাতে চায় সোসিয়েদাদ

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৫, ১৬:২৪
 
তারকা স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ায় রিয়াল মাদ্রিদ আজ অতিথি রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে পূর্ণ শক্তি পাচ্ছে না। এই সুযোগে লা লিগায় ফিরতি লেগেও শীর্ষে থাকা কোচ কার্লো অ্যানচেলত্তির দলকে হারিয়ে দিতে চায় কোচ ডেভিড ময়েসের সোসিয়েদাদ। তা হলে দলটি ২০০৪ সালের পর আবারো শক্তিশালী রিয়ালকে লা লিগায় দুই লেগেই হারানোর স্বাদ পাবে। অবশ্য ‘জায়ন্ট কিলিং’ ব্যাপারটা বাদ দিলে খুব বেশি ছন্দে নেই সোসিয়েদাদ। চলতি লিগে এখন পর্যন্ত দলটি জয় পেয়েছে মাত্র পাঁচটি ম্যাচে। তাতে কী, জয় পাওয়া ম্যাচগুলোতে দলটি প্রথম শ্রেণীর খাদকের পরিচয় দিয়েছে। ম্যাচগুলোতে তারা হারিয়েছে শীর্ষ তিন দল রিয়াল, বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদের মতো দলকে।
 
দিনের অপর খেলায় বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ খেলতে যাচ্ছে এবারের মাঠে। খেলাটিতে অতিথিদের হারিয়ে দিতে চায় স্বাগতিকরা। পক্ষান্তরে বড় জয়ের প্রত্যাশা থাকছে কোচ দিয়েগো সিমিওনির দলের।—সকারওয়ে