শিরোপা লড়াইয়ে মুখোমুখি চেলসি-ম্যান সিটি

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৫, ১৬:৩৯
 
 
 
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করতে শনিবার রাতে মাঠে নামছে চেলসি ও ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার সিটির বিপক্ষে নিজেদের মাঠে খেলতে নামছে চেলসি।
 

২২ রাউন্ড শেষে শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ৫২। ৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি। শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে এগারটায় স্ট্যামফোর্ড ব্রিজে শুরু হবে ম্যাচটি। গত সেপ্টেম্বরে লিগের প্রথম ভাগে সিটির মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফিরেছিল চেলসি।