ভারতে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৫, ১৯:২৪
 
 
ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। শুক্রবার পার্থের ওয়াকায় ভারতকে ৩ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।
 
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে ভারত। ৬৫ বলে ৩৮ রান করে আউট হওয়ার আগে উদ্বোধনী জুটিতে অজিঙ্কা রাহানের সঙ্গে ৮৩ রান তোলেন শিখর ধাওয়ান। এরপরই ধস নামে ভারতের ইনিংসে। বিনা উইকেটে ৮৩ থেকে ৪৮.১ ওভারে ২০০ রানে অলআউট হয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন রাহানে। ১০১ বলের ইনিংসটি ৩টি চার ও একটি ছয়ে সাজান তিনি। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি খেলেন ধাওয়ান।
 
ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন স্টিভেন ফিন। ১০ ওভার বল করে ৩৬ রান দেন তিনি। এ ছাড়া দুটি করে উইকেট নেন ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড ও মইন আলি। জেমস অ্যান্ডারসন পান একটি উইকেট।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। ৬৬ রান তুলতেই ৫ উইকেট হারায় তারা। এরপর দলকে বিপদমুক্ত করেন জেমস টেইলর ও জস বাটলার। ষষ্ঠ উইকেটে ১২৫ রানের জুটি গড়ে দলের জয়ের ভিত্তি গড়ে দেন তারা।
 
সংক্ষিপ্ত স্কোর:
 
ভারত: ৪৮.১ ওভারে ২০০ (রাহানে ৭৩, ধাওয়ান ৩৮, কোহলি ৮, রায়না ১, রাইডু ১২, ধোনি ১৭, বিনি ৭, জাদেজা ৫, প্যাটেল ১, মোহিত ৭*; ফিন ৩/৩৬, আলি ২/৩৫, ওকস ২/৪৭, ব্রড ২/৫৬, অ্যান্ডারসন ১/২৪)।
 

ইংল্যান্ড: ৪৬.৫ ওভারে ২০১/৭ (বেল ১০, আলি ১৭, টেইলর ৮২, রুট ৩, মরগ্যান ২, বোপারা ৪, বাটলার ৬৭, ওকস ৪*, ব্রড ৩*; বিনি ৩/৩৩, মোহিত ২/৩৬, সামি ১/৩১, প্যাটেল ১/৩৯)।