বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ, ইন্টারনেট ও ক্যাবল সংযোগ কেটে দিয়ে সরকার বর্বরতা ও নিষ্ঠুরতার সীমা অতিক্রম করেছে বলে দাবি করেছের যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতা শরাফত হোসেন বাবু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র সফররত বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য সচিব মুশফিকুল ফজল আনসারী, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, মোস্তফা কামাল পাশা বাবুল, জসিম উদ্দিন ভূঁইয়া প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম, আব্দুর রহমান, অলিউল্লাহ আতিকুর রহমান, এমএ খালেক আকন্দ, সাঈদুর রহমান, হাবিবুর রহমান সেলিম রেজা, রাফেল তালুকদার, রুহুল আমিন নাসির প্রমূখ।
সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে মুশফিক ফজল আনসারী বলেন, ৫ জানুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য নয় বলে ৬ জানুয়ারি থেকেই আমেরিকা, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘসহ অনেক দেশই গত এক বছর ধরে সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বক্তব্য দিয়ে আসছেন এবং সংলাপের তাগিদ দিয়ে
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, যে কোন উপায়ে বিরোধী দলকে দমনে প্রধানমন্ত্রীর নির্দেশের পর থেকে সরকারের বিভিন্ন বাহিনীর বেপরোয়া আচরণ বেড়ে গেছে। র্যাব, পুলিশ ও বিজিবি বাড়িতে বাড়িতে গিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের উপর নির্যাতন করছে। গত কয়েক দিনে সহস্রাধিক মানুষকে আটক করা হয়েছে। সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য দেশবাসীর প্রতি সংবাদ সম্মেলন থেকে আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলন শেষে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ।
