আইএসে যোগ না দিয়ে মা-বাবার কাছে ফিরে এলো তরুণী

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৫, ২১:৫১
 
কাতারের রাজধানী দোহায় বসবাসকারী ভারতের এক তরুণী আইএসে যোগ না দিয়ে ভারতে তার মা-বাবার কাছে ফিরে এসেছে। ভারতের পুলিশ মেয়েটির ফিরে আসার খবর নিশ্চিত করেছে। খবর-এনডিটিভির। ১৮ বছর বয়সী মেয়েটি দোহা থেকে তুরস্কে গিয়ে আইএসের সাথে যোগ দেয়ার মনস্থির করেছিল। খবরে প্রকাশ, ইন্টারনেটে আইএসের জঙ্গি আদর্শ দ্বারা প্রভাবিত হয়েছিল তরুণীটি। দোহাতে তার এক প্রতিবেশীও তাকে তুরস্কে যাওয়ার ব্যাপারে সঙ্গ দিতে চেয়েছিলেন। কিন্তু তারপরই সে মন পরিবর্তন করে ভারতের হায়দ্রাবাদে তার মা-বাবার কাছে ফিরে আসে। ঘটনাটি নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হওয়ায় পর পুলিশ পুরো ঘটনার একটি ব্যাখ্যা দিয়েছে। পুলিশ জানিয়েছে, তরুণীটির আইএসে যোগ না দিয়ে ভারতে ফেরত আসার ব্যাপারে তাদের কোন হাত ছিল না। সে নিজে থেকেই ফিরে এসেছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া