এবার শক্তি দেখালো নিউজিল্যান্ড

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৫, ১৭:০০
 
 
অলরাউন্ডার কেন উইলিয়ামসন ও রস টেইলরের অসাধারণ শতকের সুবাদে পাকিস্তানকে ১১৯ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ের ফলে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিজেদের সক্ষমতা ভালোভাবেই দেখালো আগামী বিশ্বকাপের স্বাগতিকরা।
 
মঙ্গলবার নেপিয়ারে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩৬৯ রান সংগ্রহ করে কিউইরা। জবাবে ৪৩.১ ওভারে ২৫০ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।
 
 
 
আগামী বিশ্বকাপের আরেক স্বাগতিক দল অস্ট্রেলিয়া ইতিমধ্যেই বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও ইংল্যান্ডকে হারিয়ে ত্রিদেশী সিরিজে চ্যাম্পিয়ন হয়ে নিজেদের সক্ষমতা জানান দিয়েছে।
 
সংক্ষিপ্ত স্কোর:
 
নিউ জিল্যান্ড: ৫০ ওভারে ৩৬৯/৫ (গাপটিল ৭৬, ব্রেন্ডন ম্যাককালাম ৩১, উইলিয়ামসন ১১২, টেইলর ১০২*, এলিয়ট ২৮, রনকি ০, নাথান ম্যাককালাম ৯*; ইরফান ২/৫২, শেহজাদ ১/২৯, আফ্রিদি ১/৫৭, আদিল ১/৬৮)।
 
পাকিস্তান: ৪৩.১ ওভারে ২৫০ (হাফিজ ৮৬, শেহজাদ ৫৫, ইউনুস ১১, মিসবাহ ৪৫, আফ্রিদি ১১, আকমল ৪, সোহেল ৬, সরফরাজ ১৩, ভাট্টি ৯, আদিল ১, ইরফান ০*; নাথান ম্যাককালাম ২/৩৩, এলিয়ট ২/৩৫, সাউদি ২/৫২, মিলনে ২/৫২, বোল্ট ১/৩৫, ভেটোরি ১/৪১)।
 
ফল: নিউ জিল্যান্ড ১১৯ রানে জয়ী।
 
ম্যাচ সেরা: কেন উইলিয়ামসন (নিউ জিল্যান্ড)।
 

সিরিজ: ২ ম্যাচের সিরিজে নিউ জিল্যান্ড ২-০ ব্যবধানে জয়ী।