ডিএসই সূত্রে আরও জানা গেছে—দেশের উভয় পুঁজিবাজারে বুধবার থেকে ১০ টাকা ফেসভ্যালুতে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) শেয়ার লেনদেন শুরু হবে। শেয়ারটির প্রারম্ভিক দর হবে ১৩৫ দশমিক ৬০ টাকা।
গত বছরের ১৬ সেপ্টেম্বর আইসিবির ফেসভ্যালু ও মূলধন পরিবর্তনের লক্ষ্যে জাতীয় সংসদে ‘ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) বিল-২০১৪’ কণ্ঠভোটে পাস হয়।
