এফএ কাপের পঞ্চম রাউন্ডে ম্যান ইউ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৫, ১৪:৪৬
 
এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার ক্যামব্রিজ ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয় লুইস ফন গালের দল।
ওল্ড ট্র্যাফোর্ডে ইউনাইটেডের সহজ জয়ে গোল করেন হুয়ান মাতা, মার্কোস রোহে ও জেমস উইলসন।
এফএ কাপের চতুর্থ রাউন্ডের প্রথম পর্বে দুর্বল দলটির সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ইউনাইটেড।

পঞ্চম রাউন্ডে তৃতীয় সারির দল প্রেস্টন নর্থ এন্ডের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড।