টিএসসিতে ককটেল বিস্ফোরণ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৫, ১৬:৪৭
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। এসময় সন্দেহভাজন দুইজনকে আটক করেছে।

শাহবাগ থানা সূত্রে জানা গেছে, পতাকাবাহী একটি গাড়ি টিএসসি হয়ে বাংলা একাডেমির দিকে যায়। গাড়িটি যাওয়ার কয়েক সেকেন্ড পর দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় সেখানে থাকা লোকজন দুইজনকে ধরে পুলিশে দেয়।