ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নতুন দল পেয়েছেন সাকিব আল হাসান। সেন্ট লুসিয়া জুকসের হয়ে খেলবেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
৫০ হাজার ডলারের বিনিময়ে লুসিয়া জুকসের হয়ে খেলবেন সাকিব। তার সঙ্গে খেলবেন ড্যারেন স্যামি (দেড় লাখ ডলার), রস টেলর (এক লাখ ডলার), কেভিন পিটারসেন (৮০ হাজার ডলার), জনসন চার্লস (৭০ হাজার ডলার)।
২০১৩ সালে সিপিএলের প্রথম আসরে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলেছিলেন সাকিব। বিসিবির নিষেধাজ্ঞায় পরের আসরে খেলা হয়নি তার।
