কন্যা সন্তানের পিতা হলেন ধোনি

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:০৫
 
 
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র এক সপ্তাহ আগে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মুকুটে আরেকটি পালক যুক্ত হলো। কন্যা সন্তানের গর্বিত পিতা হলেন তিনি। গুরগাওস্থ ফর্টিস হাসপাতালে ধোনি ও তার স্ত্রী সাক্ষির প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়েছে।
 

আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি নিতে বর্তমানে অস্ট্রেলিয়া থাকায় নিজের প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় কাছে থাকতে পারেননি ধোনি। ২০১০ সালের ৪ জুলাই দু’জনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সাড়ে চার বছর পর প্রথম সন্তানের পিতা-মাতা হলেন তারা।